
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে কুয়াকাটা পৌর শহরের কম্পিউটার সেন্টার এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ূব (১৯) ও হাসিব খলিফার (২১) বাড়ি কুয়াকাটা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের কচ্ছপখালী এলাকার বাসিন্দা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সাংবাদিকদের বলেন, প্রধান অভিযুক্ত আইয়ূব মাদরাসার এক শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদনসহ বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রবিবার মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে আইয়ূব ও তার সহযোগীকে স্থানীয়দের সহায়তায় পুলিশ গ্রেফতার করে।