1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কাফনের কাপড় দিয়ে হত্যার চিরকুট পাঠানো যুবক আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল হোসেনকে জবাই করা মুরগী ও কাফনের কাপড়সহ অন্যান্য মৃত্যু পরবর্তী সরঞ্জাম পাঠিয়ে চিরকুট লিখে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হুশিয়ারি দেওয়া যুবককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৪ অক্টোবর) সকালে সাধারণ ডায়েরির পর রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি খলিসাকুড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ওই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদ্য সুরুজ্জামানের ছেলে সুমন আহমেদ (৩২)।

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুমন জানায়, তার বাবা ইউপি সদস্য সুরুজ্জামানের বিভিন্ন কাজে উদ্যোক্তা মুকুল অসহযোগিতা করত। এ ক্ষোভেই মুকুলকে সতর্ক করতে সে জবাই করা মুরগী, কাফনের একসেট কাপড়, সাবান, আগরবাতি ও গোলাপজল এর সাথে চিরকুট লিখে মুকুলের বারান্দায় রেখে আসে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মুকুল সকালে থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ ঘটনা তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে কাফনের কাপড় যে দোকান থেকে কেনা হয়েছে সে দোকান খুঁজে বের করে এবং ওই দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে। পরে রাতেই নিজ বাড়ি থেকে হুমকীদাতা সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অকপটে সব স্বীকার করে।

এদিকে এলাকাবাসী জানিয়েছে, সুমন কিছুটা অস্বাভাবিক আচরণ করে সবসময়। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী মুকুল জানায়, এ কাজটি তার একার বুদ্ধিতে করার কথা নয়। অবশ্যই এর পেছনে কারও হাত রয়েছে। তিনি নিজের জীবনের প্রতি সংশয় প্রকাশ করে বিষয়টি গভীরভাবে তদন্ত করতে পুলিশের প্রতি অনুরোধ জানান।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, কাফনের কাপড়ের সূত্র ধরে আমরা প্রথমে দোকান শনাক্ত করি। এরপর ওই দোকানের সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করি। এ বিষয়ে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com