1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে বহাল রাখায় আনন্দ মিছিল-সংবর্ধনা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ মো: খুরশিদ আলম মতিকে স্বপদে বহাল রাখায় আনন্দ মিছিল ও সংবর্ধনা প্রদান করেছেন  স্থানীয় বিএনপির নেতাকর্মিরা।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতির বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায়, গতকাল বিকেল সাড়ে ৪টায় শহীদ মিনার চত্তরে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে উর্বসী সিনেমা হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ মো: খুরশিদ আলম মতি।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মেজবাহুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ছামিদুল মাস্টারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com