যশোর : যশোরের শার্শার বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ মর্জিনা (৫০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র।
এএসআই (নিঃ) ফিরোজ এর নেতৃত্বে একটি দল শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন গোগা-সাতমাইলগামী রোডের নতুন কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ভ্যানযোগে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার শরীর তল্লাসী করে বিশেষ ভাবে রক্ষিত ২ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মর্জিনা বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের মৃত নুরু ইসলামের স্ত্রী।