মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে রবি মৌসুমের-২০২১-২২ গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল ক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের নিমিত্তে কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইগাতীর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিসের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় ঝিনাইগাতীতে ৩ হাজার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার দেওয়া হবে।