1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ‘সার্জেন্ট আহাদ: বীরত্ব গাথা স্মৃতিফলক’ উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পুলিশের উজ্জল মুখ নালিতাবাড়ীর সন্তান সার্জেন্ট আহাদের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সার্জেন্ট আহাদ: বীরত্ব গাথা স্মৃতি ফলক’ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহষ্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী পৌরসভার পক্ষ থেকে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গনে স্মৃতি ফলক উদ্বোধন, স্মৃতিচারণ, কোরআন খানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সাবেক কৃষিমন্ত্রী ও কৃষিমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধূরী এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ নেন।

পৌর মেয়র আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে স্মৃতি ফলকের উদ্বেধন করেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধূরী।

 

স্মৃতিচারণ অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সার্জেন্ট আহাদের বড় ভাই আনোয়ার গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর এক্সকিউটিভ ডাইরেক্টর এমএহান্নান, সাংবাদিক এমএ হাকাম হীরাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের উজ্জল মুখ সার্জেন্ট আহাদের জন্ম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিখ্যাত কাজী পরিবারে। বাবা আব্দুল আলী ও মা আমেনা খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সনে এসএসসি, ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে আইএসসি (১৯৮০) ও বিএসসি ( ১৯৮২)। ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে গ্রন্থাগারিক বিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করার পর ওই বছরই পুলিশ সার্জেন্ট পদে যোগ দেন। তিনি জড়িয়ে ছিলেন নাটক ও সংস্কৃতি চর্চার সঙ্গে। চাকুরী জীবনে তিনি কম্বোডিয়া, কসভোতে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর সাতদিন আগে আবারও পূর্বতিমুরে জাতি সংঘ শান্তি মিশনের জন্য যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে বিয়ে করেন অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। তাদের লামিছা রিমঝিম নামে একমাত্র কন্যা সন্তান রয়েছে। ১৯৯৯ সালের ২৮ অক্টোব মতিঝিল এলাকায় ছিনতাইকারীদের ধরতে এক দুঃসাহসিক অভিযানে নেমে গুরুতর আহত হন তিনি। পরে ওইদিনই রাত ১০টায় ঢাকার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সার্জেন্ট আহাদ। পরে ২৯ অক্টোবর মীরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সৎ, দক্ষ, নির্ভিক পুলিশ সার্জেন্ট আহাদকে স্মরণীয় করে রাখতে ওই সময় গুলিস্তান পুলিশ বক্সটির নাম করণ করা হয় সার্জেন্ট আহাদ পুলিশ বক্স। আউটার স্টেডিয়ামে গুলিস্তানের হকাররা স্থাপন করে একটি স্মৃতিফলক। তার নাটকের গ্রুপ নাট্যচক্র ঢাকা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ব বিভাগে চালু করে সার্জেন্ট আহাদ বৃত্তি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ২০১৪ সালের ১৪ নভেম্বর চারদিনব্যাপী শতাব্দির শেষ বিজয় উৎসব উদযাপনকালে সোহরাওয়ারদী উদ্যানের পশ্চিম গেইটে পথ নাটক অঙ্গনের নামকরণ করে সার্জেন্ট আহাদ পথ নাটক প্রাঙ্গন। তার জন্মভূমি নালিতাবাড়ীতে বাংলার বেগম মতিয়া চৌধূরীর পরিকল্পনায় ও নালিতাবাড়ী পৌর সভার উদ্যোগে ভোগাই নদীর তীরে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গন স্থাপন করা হয়। সেখানেই বানানো হয় সার্জেন্ট আহাদ: বীরত্ব গাথা স্মৃতিফলক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com