1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী : ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০) অক্টোবর দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, শিক্ষা বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন- পোড়াগাঁও ইউনিয়নে বন্দনা চাম্বুগং, নন্নী ইউনিয়নে বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগর ইউনিয়নে বিপ্লব কুমার বর্মন, নয়াবিল ইউনিয়নে নূর ইসলাম, রামচন্দ্রকুড়া ইউনিয়নে আমান উল্লাহ বাদশা, কাকরকান্দি ইউনিয়নে শহীদ উল্লাহ তালুকদার মুকুল, নালিতাবাড়ী ইউনিয়নে আসাদুজ্জামান মাস্টার, রূপনারায়নকুড়া ইউনিয়নে মিজানুর রহমান, মরিচপুরান ইউনিয়নে খন্দকার শফিকুল ইসলাম শফিক, যোগানিয়া ইউনিয়নে আব্দুল লতিফ, বাঘবেড় ইউনিয়নে আব্দুস সবুর ও কলসপাড় ইউনিয়নে আবুল কাশেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com