1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধিতে কর্মশালা

  • আপডেট টাইম :: সোমবার, ১ নভেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এই ফসলগুলো অন্তর্ভূক্তকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সকালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

হারভেস্ট প্লাস-বিংগস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাদিকুল ইসলাম স্বাক্ষর।

বক্তারা জিংকের অভাবে শিশুরা খাটো হয়ে যায়, মেধার বিকাশ হয় না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলে উল্লেখ করেন। তাই সাধারণ জনগোষ্ঠীর জিংক এর অভাব পূরণ করার লক্ষ্যে জিংক সমৃদ্ধ ধানের চাষাবাদ করার পরামর্শ দেন তারা। সেই সাথে বোরো মৌসুমে ব্রি ধান-৮৪ ও ব্রি ধান-৭৪ এবং আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনাধান-২০ ইত্যাদি জিংকসমৃদ্ধ ধানের জাত চাষাবাদ করার পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com