1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে বিট পুলিশিং মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১ নভেম্বর, ২০২১
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত নিয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে থানা চত্বরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলার পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। অন্যদের মধে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম লিটন, বীরমুক্তিযোদ্ধা বীর প্রতিক বার জহুরুল হক মুন্সি, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, হামিদুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সম্প্রাদায়িকতার বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে সকলকে পুলিশ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা আপনাদের সেবা নিয়োজিত আছি। যে কোন বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন।
সভায় আ’লীগ ও আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com