1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে গান বন্ধ না করায় গোলাগুলি, নিহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ১ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ননগরহর প্রদেশের সরখরুদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় তিনজনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এসময় নিজেদের তালেবান হিসেবে দাবি করেন তারা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শুক্রবার রাতে নিজেদের তালেবান পরিচয় দিয়ে তিন বন্দুকধারীরা এক বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করে। এসময় তারা গান বাজনা বন্ধ করতে বললে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে ইতোমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে তালেবান। আর পলাতক অপর একজনকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

জাবিহুল্লাহ মুজাহিদ জানান, গ্রেপ্তারকৃতরা তালেবানের পক্ষ হয়ে কাজ করার কথা অস্বীকার করেছে। তারা নিজেদের ব্যক্তিগত শত্রুতার জন্য ইসলামি আমিরাতের নাম ব্যবহার করেছে। এ কারণে অপরাধীদের শরীয়া আইনে বিচার করা হবে।

নানগারহার প্রদেশের তালেবান গভর্নরের মুখপাত্র কাজী মোল্লা আদেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com