1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নন্নীতে সড়ে দাড়াচ্ছেন রিটন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন বিল্লাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সবচেয়ে রাজনৈতিক সমৃদ্ধ ও আলোচিত ইউনিয়ন ২নং নন্নী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত নিজের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন। অন্যদিকে রিটন চেয়ারম্যান এর প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে চলেছেন বিল্লাল হোসেন চৌধুরী।

জানা গেছে, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে তৎকালীন টানা দুইবারের নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপর নন্নী’র চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় উপ-নির্বাচনে সামান্য ভোটে হেরে যান বর্তমান চেয়ারম্যান ও উপজেলা পরিষদের তৎকালীণ চেয়ারম্যান জেলা বিএনপি নেতা একেএম মুখলেছুর রহমান রিপন এর ছোট ভাই একেএম মাহবুবুর রহমান রিটন। পরবর্তীতে ২০১৬ সালের ইউপি নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয়ী হন। আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে পুনরায় তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। রোববার রাতে তিনি ভোটারদের নিয়ে তার নিজ বাড়িতে বিশাল গণজমায়েত করেন এবং পুনরায় ভোট প্রার্থনা করেন। এ গণজমায়েত নজির স্থাপন করে।

এদিকে চেয়ারম্যান পদের প্রার্থীতা নিয়ে নীতিনির্ধারণী মহল থেকে স্মরণ করা হলে আগামী দিনগুলোতে ইউনিয়নের সার্বিক উন্নিয়নের স্বার্থে রিটন চেয়ারম্যান ঐক্যমত পোষণ করে নির্বাচন থেকে সড়ে দাড়াতে সিদ্ধান্ত নেন।

তিনি জানান, দীর্ঘদিন আমাদের পরিবার এ ইউনিয়ন এমনকি উপজেলা পরিষদ পরিচালনা করেছে। এমতাবস্থায় নন্নী ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও বেশি জোরদার করার স্বার্থে আমি প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমি রাজনৈতিক এবং জনসেবার জন্য সর্বদা নিয়োজিত একটি পরিবারের একজন সদস্য। তাই জনগণের উন্নয়নের স্বার্থে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রার্থীতা প্রত্যাহারের ফলে যদি এলাকার উন্নয়ন হয় সেটিই হবে উত্তম।

অন্যদিকে রিটন চেয়ারম্যান এর এমন সিদ্ধান্তের ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী।

যদিও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন এর প্রার্থী হাকিম মোহাম্মদ আবদুর রব এবং বিএনপি নেতা নজরুল ইসলাম প্রার্থী রয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তারাও প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com