1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় ১০ ইউনিয়নে ৫৯৭ জনের মনোনায়পত্র দাখিল 

  • আপডেট টাইম :: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
যশোর : তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে মনোনায়ন পত্র জমা হয়েছে। চেয়ারম্যান পদে ৪৯জন মনোনায়ন পত্র দাখিল করেছেন।
এছাড়া ৯০টি সাধারণ মেম্বার পদে হিসাবে ৪৫১ জন এবং ৩০টি সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনায়ন পত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত ৫জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহনের জন্য এ মনোনায়নপত্র জমা হয়। উপজেলায় ৫ জন রিটার্নিং অফিসার হিসাবে মনোনায়নপত্র জমা নিয়েছেন।তারা হলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৌত্যম কুমার শীল, সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওহাব ও নির্বাচন কমিশনার মেহেদী হাসান।
শার্শা উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্র জানায়, উপজেলার ১নং ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।
২নং লক্ষণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৯জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন।
৩ নং বাহাদুরপুর ইউনিযনে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬ জন।
৪ নং পুটখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।
৫ নং গোগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন।
৬ নং কায়বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,  সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন।
৭ নং বাগাআঁচড়া ্ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, প্রার্থী সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ।
৮ নং উলাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন।
৯ নং  শার্শা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী নির্বাচনের জন্য  মনোনায়ন পত্র জমা দিয়েছে।
১০ নং নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।
এবার ইউপি নির্বাচনে বিএনপি জামাত থেকে নির্বাচন না করায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে একাধিক আওয়ামী লীগ দলীয় সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনায়নপত্র জমা দিয়েছেন।
উপজেলার ডিহি ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া প্রার্থী আসদুজ্জামান মুকুল এর বিপরীতে বর্তমান চেয়ারম্যান হোসেন আলীসহ ১১ জন র্প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছে।
লক্ষণপুর ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া আনোয়ারা বেগমের বিরুদ্ধে শামছুর রহমানসহ ৫ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান মিজানুর রহমান ও দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে গত বছরের বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমানসহ ৫ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
পুটখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনায়ন পাওয়া প্রার্থী আব্দুল গফফার সরদরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নাসির উদ্দিন মনোনায়পত্র জমা দিয়েছেন।
গোগা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া আব্দুর রশীদ এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী তবিবর রহমানসহ ৩জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
কায়বা ইউনিনের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া হাসান ফিরোজ টিংকুর বিরুদ্ধে গত বছরের  বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনসহ ৪ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
বাগআঁচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া ইলিয়াছ কবির বকুলের বিরুদ্ধে আব্দুল খালেকসহ ৫ জন বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
উলাশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম এর বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রাথী আয়নাল হকসহ ৪ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
শার্শা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া কবির উদ্দিন তোতার বিপরীতে বিদ্রোহী প্রাথী হিসাবে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৩ জন মনোনায়নপত্র জমা দিয়েছেন।
নিজামপুর ইউনিয়নে বর্তমান নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া আব্দুল ওহাবের বিরুদ্ধে গত বছরের নৌকা প্রতীক পাওয়া দলের একনিষ্ঠ কর্মী শার্শা উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক সেলিম রেজা বিপুলসহ ৭ জন মনোনায়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান জানান, শার্শার ১০টি ইউনিয়নের মনোনায়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। এ পর্যন্ত ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য এবং মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সকলপ্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com