1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রদ্ধা ও ভালোবাসায় তেলিখালী যুদ্ধে নিহতদের স্মরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে (৩রা নভেম্বর) ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামে তেলিখালী যুদ্ধে নিহত শহীদদের জন্য নির্মিত স্মৃতিসৌধ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ, মহান শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে এ উপলক্ষে আচকিপাড়া আদিবাসী নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, সাবেক জেলা কমান্ডার আবদুর রব, ইউপি চেয়ারম্যান এম. সুরুজ মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান সহ মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩রা নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার তেলিখালী ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী এক সম্মুখযুদ্ধে লিপ্ত হয়। পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে নিহত করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী। এতে শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com