1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নকলা উপজেলার মোট ৯টি ইউনিয়ন পরিষদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়াও একই দলের বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মোট ৪২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে ২৯৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

১নং গণপদ্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- শামসুর রাহমান আবুল (আ’লীগ), আমির হামজা (স্বতন্ত্র), হাবিব আলী আকন্দ (স্বতন্ত্র) ও কামাল হোসেন (স্বতন্ত্র)।

২নং নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- আনিসুর রহমান সুজা (আ’লীগ), মুরাদুজ্জান মাসুম (স্বতন্ত্র), আবু বকর সিদ্দিক ফারুক (স্বতন্ত্র) ও আব্দুল হালিম (স্বতন্ত্র)।

৩নং উরফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- মুহাম্মদ রেজাউল হক হীরা (আ’লীগ) ও মুহাম্মদ নূরে আলম তালুকদার ভুট্টো (স্বতন্ত্র)।

৪নং গৌড়দ্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- শওকত হোসেন খান মুকুল (আ’লীগ), হামিদুর ইসলাম (স্বতন্ত্র), মোবারক হোসেন (স্বতন্ত্র), খন্দকার রবিউল করিম মানিক (স্বতন্ত্র), মনির খান (স্বতন্ত্র) ও খন্দকার ইলিয়াস হোসেন (স্বতন্ত্র)।

৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- আঞ্জুমান আরা বেগম রুমি (আ’লীগ), আহাদুজ্জামান রাসেল (স্বতন্ত্র), শরিয়ত উল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), হানিফ উদ্দিন (স্বতন্ত্র), মাজহারুল আনোয়ার মহব্বত (স্বতন্ত্র) ও খন্দকার জাকির হোসেন।

৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- আব্দুস সালাম (আ’লীগ), মোবারক হোসেন (স্বতন্ত্র), আব্দুল হক (স্বতন্ত্র), মোজাম্মেল হক ফকির (স্বতন্ত্র), মোবারক হোসেন (স্বতন্ত্র) ও খায়রুল আলম আলতাফ (স্বতন্ত্র)।

৭নং টালকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- বদরুজ্জামান বদ্দি (আ’লীগ), মাজহারুল ইসলাম (স্বতন্ত্র), সায়েদুর রহমান তারা (স্বতন্ত্র), জহিরুল ইসলাম (স্বতন্ত্র), বেলায়েত রহাসেন আকন্দ (স্বতন্ত্র), মোজাফফর মহিউদ্দিন বুলবুল (স্বতন্ত্র) ও এসএম খোরশেদ আলম সবুজ (স্বতন্ত্র)।

৮নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি (আ’লীগ), শাহজাহান (স্বতন্ত্র) ও ইকবাল সরকার স্বপন (স্বতন্ত্র)।

৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- সাজু সাইদ সিদ্দিকী (আ’লীগ), কামরুজ্জামান গেন্দু (স্বতন্ত্র) ও মোখলেছুর রহমান (স্বতন্ত্র)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com