
নালিতাবাড়ী (শেরপুর) : তৃতীয় ধাপে (আগামী ২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট ৪৯ জন, সাধারণ সদস্য পদে মোট ৩৮৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল ২ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র দাখিলের দিন শেষে আজ বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রমতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-
১ নং পোড়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং, স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান আজাদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ইসমাইল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম রাজু।
২ নন্নী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী একেএম মাহবুবুর রহমান রিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাকিম মোহাম্মদ আব্দুর রব ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।
৩ নং রাজনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপ্লব কুমার বর্মন, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য আফছর আলী, স্বতন্ত্র প্রার্থী আতিউল্লাহ আতিক, স্বতন্ত্র প্রার্থী সেকান্দর আলী, স্বতন্ত্র প্রার্থী তানজিল আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আজহারুল হক।
৪ নং নয়াবিল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী লতিফুল ইসলাম বকুল এবং স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।
৫ নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ বাদশা।
৬ নং কাকরকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউসার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম।
৭ নং নালিতাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক এবং স্বতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা রেজাউল করিম।
৮ নং রূপনারায়নকুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা।
৯ নং মরিচপুরান ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা কৃষক লীগের আহবায়ক বর্তমান চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদার।
১০ নং যোগানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা।
১১ নং বাঘবেড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুর, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও সদ্য স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন, স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান।
১২ নং কলসপাড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী ফকর উদ্দিন নয়ন, স্বতন্ত্র প্রার্থী শরফুজ্জামান ওরফে শরাফত, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান মিলন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হালিম।
উল্লেখ্য, এর মধ্যে ৫ নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে একাধিক প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমান উল্লাহ বাদশা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এছাড়াও ২ নং নন্নী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কৌশলে পরাস্ত হয়ে অন্য তিন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহারের কথা রয়েছে। ফলে এক্ষেত্রেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।