1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ৩

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় এ ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জেম গণমাধ্যমকে বলেন, বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।

সংবাদ সংস্থা ডন জানায়, ৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটির সম্মুখীন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি সর্বপ্রথম বাম দিক থেকে একটি পাহাড়ে ধাক্কা দেয়, এর পর হঠাৎ দক্ষিণ দিকে ৫০০ মিটার নিচে খাদে পড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com