
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবলীগের উদ্যোগে শহরের গড়কান্দায় আহবায়ক জাহাঙ্গীর আলম এর ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় যুবলীগের করণীয় ও অন্যান্য বিষয় তোলে ধরে বক্তব্য রাখেন- যুবলীগ সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, ছায়েদুর রহমান বাবলু, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, পোড়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদুজ্জামান, নন্নী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান, রাজনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম নালম, নয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মমিন নিক্সন, রামচন্দ্রকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, কাকরকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ, নালিতাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন, মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল, রূপনারায়নকুড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আলী, বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক হাসান, কলসপাড় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বকুল প্রমুখ।
এছাড়াও যুবলীগ সদস্য শহিদুল ইসলাম, প্রতিটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তাগণ অধিকাংশ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণের যোগাযোগ বিচ্ছিন্নতা ও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক যুবলীগকে সাংগঠনিকভাবে মূল্যায়ন না করাসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সবশেষে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার তথা আওয়ামী লীগের দলীয় প্রতীকের গুরুত্ব বিবেচনায় প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নির্দেশনা প্রদান করা হয়।