1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৬ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে কনসার্টে পদদলিত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভাল নামের এই কনসার্টে ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। পেছন থেকে স্টেজের সামনের দিকে যাওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হলে ভীড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতেই পদদলনের ঘটনা ঘটে। হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হাত-পা কেটেছিলে যাওয়ায় প্রায় ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হিউস্টনের অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান স্যামুয়েল পেনা জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে ধাক্কাধাক্কি শুরু হয়।

তিনি বলেন, ‘ভীড় থেকে স্টেজের সামনে যাওয়ার জন্য চাপাচাপি করা হচ্ছিল এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

স্থানীয় রাজনীতিবিদ লিনা হিদালগো এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com