1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সিয়েরা লিয়নে বিস্ফোরণে নিহত ৯১

  • আপডেট টাইম :: শনিবার, ৬ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সিয়েরা লিয়নে তেলবাহী ট্যাংকারের সঙ্গে আরেকটি যানে সংঘর্ষে বড় আকারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯১ জন নিহত ও অর্ধশত আহত হয়েছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ১০টায় ওয়েলিংটন এলাকার চোইথরাম সুপারমার্কেটের বাইরে ৪০ ফুট দীর্ঘ ট্যাংকারটির সঙ্গে বিপরীতমুখী আরেকটি যানের সংঘর্ষ হয়। ট্যাংকারটির চারপাশে পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

মেয়র ইয়োভোনি আকি-সয়ার এই দৃশ্যকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তবে ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্টভাবে জানা যায়নি  বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘গুজব উঠছে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে’। তবে এখনও সরকারিভাবে নিহতের মোট সংখ্যা জানা যায়নি।

সরকার পরিচালিত মর্গের ব্যবস্থাপক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৯১টি মৃতদেহ পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com