
হাকিম আজিজ : সাম্প্রদায়িকতা বিরোধী দিবস ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এসময় বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন এর সভাপতি রাসেল মিয়া দুদু, সম্পাদক আজিজুল হাকিম, জাতীয় গ্রার্হস্থ নারী শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি সফুরা খাতুন, সম্পাদক নিভা রাণী পাল, জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক সুখেন্দ্র চন্দ্র পাল, ওয়ার্কার্স পার্টির সদস্য রিতা রাণী পাল, চম্পা রাণী পাল, মিনা রাণী পাল, অর্চনা রাণী পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কমরেড রাজিয়া সুলতানা বলেন, আপনারা সকলেই সম্প্রীতি বজায় রাখবেন। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করতে হবে। আমাদের মনে রাখতে হবে, সবার উপরে মানুষ সত্য তার উপর কেউ নাই। কখনো কোন গুজবে কান দেওয়া যাবে না। আগে সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাহলেই আমরা সবাই এদেশে শান্তিতে বসবাস করতে পারব।