1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ‌্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে অল্পের জন‌্য প্রাণে বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।

রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে এনডিটিভির খবরে বলা হয়। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন।

দুই সরকারি কর্মকর্তা বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে উড়ে আসে। কাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে।

গ্রিন জোনে বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, তারা এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com