1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

আফগানিস্তানে ৪৪ গভর্নর নিয়োগ দিল তালেবান

  • আপডেট টাইম :: সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান তার ৪৪ জন সদস্যকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গভর্নর এবং পুলিশ প্রধানের পদে নিয়োগ দিয়েছে।

দেশটিতে ক্রমবর্ধমান নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্যার সাথে মোকাবিলার এই সময়ে তালেবান তার শাসনব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো। রবিবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

গত সেপ্টেম্বরে ক্যাবিনেট গঠনের থেকে বড় আকারে নিয়োগ এটাই প্রথম তালেবান সরকারের। তালেবান তার সদস্যদের এক তালিকায় জানিয়েছে, ক্বারি বারইয়াল কাবুলের নতুন গভর্নর এবং ওয়ালি জান হামজা শহরটির পুলিশ প্রধান।

এর আগে দেশটির রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতাল এলাকায় জোড়া বোমা বিস্ফোরণে নিরাপত্তা কমান্ডার লাওলাই হামদুল্লাহ মুখলিস প্রাণ হারান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com