1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

আমিরের কাছে পদত্যাগপত্র জমা দিল কুয়েত সরকার

  • আপডেট টাইম :: সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতের সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে। সোমবার (৮ নভেম্বর) দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে পদত্যাগ জমা দেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদসহ মন্ত্রিসভার সবাই। স্থানীয় সংবাদমাধ্যম আল কাবাস ও আল রাইয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী সাংসদদের সঙ্গে বিরোধের জেরেই এ কাজ করেছে কুয়েতের সরকার। বিরোধীরা করোনাভাইরাসের আক্রমণ ও দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাচ্ছিলেন।

দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করবেন কী না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উল্লেখ্য, কুয়েতে সরকার পদত্যাগের এমন ঘটনা চলতি বছর দুই বার ঘটল। এর আগে গত জানুয়ারিতে তৎকালীন সরকার পদত্যাগ করার পর মার্চে আল খালিদের নেতৃত্বে সরকার গঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com