1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে রিপোর্টাস ইউনিটি পুনর্গঠন: সভাপতি আজিজুল, সম্পাদক আল হেলাল

  • আপডেট টাইম :: সোমবার, ৮ নভেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রভাষক আজিজুল হক সরকারকে সভাপতি, আল হেলাল চৌধুরীকে সাধারণ সম্পাদক ও প্লাবন শুভকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১ বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট রিপোর্টাস ইউনিটি পুনর্গঠন করা হয়েছে।
গতকাল সোমবার ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দুপুর ২টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার।
এতে বক্তব্য রাখেন- কার্যনির্বাহী সদস্য চন্দ্র নাথ গুপ্ত চান্দা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মদ, কার্যকরী সদস্য আশরাফ পারভেজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, সদস্য লিটন সরকার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক আজিজুল হক সরকারকে সভাপতি, আল হেলাল চৌধুরীকে সাধারণ সম্পাদক ও প্লাবন শুভকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১ বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট রিপোর্টাস ইউনিটি পুনর্গঠন করা হয়।
অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আনোয়ার সাদাত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মদ, প্রচার প্রকাশনা ও দফতর সম্পাদক আশরাফ পারভেজ, কার্যকরী সদস্য চন্দ্রনাথ গুপ্ত চান্দা, লিটন সরকার, নূরে আলম সিদ্দিকী।
উল্লেখ্য, পূর্বের কমিটির সদস্য-সদস্যারা বিভিন্ন কারণে ফুলবাড়ীর অন্যত্র চলে যাওয়ায় কমিটির কার্যক্রম ভেঙে পড়ে। কার্যক্রমকে আরো গতিশীল করতে ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটি পুনর্গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com