1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ৩

মধ্যপ্রদেশে হাসপাতালে আগুন, চার শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের আইসিইউ (পিআইসিইউ) বিভাগে আগুন লাগে। শিশু বিভাগে তখন অন্তত ৪০ জন শিশু ভর্তি ছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়,আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাদের পরিবার পরিজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২৫টি অগ্নিনির্বাপন ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আনা হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর।

হাসপাতালে আগুন লাগার খবর টুইটারে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরে শিশু মৃত্যুর খবরও তিনিই জানান টুইটারে।

মুখ্যমন্ত্রী লেখেন, ‘হাসপাতালের শিশুবিভাগে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করা গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণেও এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com