শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলার আয়োজনে শ্রীবরদী এ.পি.পি.আই হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. শামছুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা শাখার সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মণ, জেলা সম্পাদক রফিকুল ইসলাম, সম্পাদক ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, কমিশনার ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম প্রমুখ।
সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক পদে বানিবাইদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও কমিশনার পদে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান নির্বাচিত হন।