1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীর দুই ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত, ৬ প্রার্থীর প্রত্যাহার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৪৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী গত ২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত তাদের মনোনয়ন দাখিল করেন। এরইমধ্যে ৫ নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে একাধিক প্রার্থী না থাকায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমান উল্লাহ বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যদিকে ২ নং নন্নী ইউনিয়নে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও তিন দফায় আজ বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত বর্তমান চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, বিএনপি নেতা নজরুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাকিম মোঃ আব্দুর রব এ তিন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

অন্যদিকে ৬ নং কাকরকান্দি ইউপি নির্বাচনে ছেলের ড্যামি হিসেবে থাকা প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রাজনগর ইউপিতে বর্তমান ইউপি সদস্য আফছর আলী এবং বাঘবেড় ইউপিতে আতাউর রহমান এ তিন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ১০টি ইউনিয়নে মোট ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে মোট ৩৭৯ জন প্রার্থীর মধ্যে ৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৪৭ জন প্রার্থীর মধ্যে ২ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আগামীকাল ১২ নভেম্বর শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com