
নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবলীগের আয়োজনে শহরের উত্তর বাজারস্থ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এসময় অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল সরকার, সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, পবন সাহা, ছায়েদুর রহমান বাবলু, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেতু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, আব্দুল মমিন নিক্সন, মিলন, সাধারণ সম্পাদক রুকুনুর রহমান বাচ্চু, ইলিয়াস আহমেদ, হুমায়ুন আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা, কেক কাটা ও পরে যুবনেতাদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।