1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতে পাচার হওয়া একই পরিবারের ৮ জন বেনাপোল দিয়ে ফেরত 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ৩ বছর পর দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৪ জন নারী ও ৪ জন পুরুষ মোট ৮ জন বাংলাদেশি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল ৪টার সময় ৮ জন বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
ফেরত আসা যুবক যুবতীরা বাংলাদেশ বাগেরহাট জেলার রায়েন্দা থানার নলবুনিয়া পোস্ট অফিসের দক্ষিণ ধানসাগর গ্ৰামের একই পরিবারের সদস্য- বাইজুদিল ইসলাম, রেজাউল ইসলাম, নুর মিয়া শেখ, মোহাম্মদ শেখ, রহিমা, নুসরাত, কাজল, জামিলা ৮জন। তাদের বয়স ২ থেকে ৪৫ বছরের মধ্যে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।
যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের নট গোয়া জেলা, ওল্ড গোয়া থানা, কলাপুর পোস্ট, মিরছি বাড়ি গ্রাম থেকে তাদেরকে সিআইডি আটক করে ওল্ড গোয়া থানায় হস্তান্তর করে। সেখানে একটি এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিরা  বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারী ও পুরুষ দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মদ জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৮ জন  বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com