1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ প্রদর্শনীর মাঠ দিবস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকালে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হারভেস্ট প্লাস বিংস প্রকল্পের আওতায় ছনকান্দা গ্রামের শামছুল মেমোরিয়াল স্কুল সংলগ্ন মাঠে জিংকের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার।
অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা জহুরুল হকের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর। মাঠ দিবসে কৃষকদের কাছে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ এর পুষ্টি উপাদান ও বিভিন্ন প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশ বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ। এসময় বক্তব্য রাখেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসান বিন্নাত শহীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
এতে প্রায় ২ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। মাঠ দিবসে কৃষক-কৃষাণীবৃন্দ জিংক ধানের আবাদ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com