1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় নির্বাচনী উত্তাপ শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৪র্থ ধাপে ঘোষিত তফসিলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনায় কলাপাড়ার ৩টি ইউনিয়নে নির্বাচনী উত্তাপ বইতে শুরু হয়েছে। এ ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের নৌকা প্রত্যাশী একাধিক প্রার্থী থাকায় দলীয় বিভাজন সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়াও তফসিল ঘোষনার কয়েকমাস আগে থেকেই স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলোচনা-মতবিনিময়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পোস্টার ছাপিয়ে নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন দলের একাধিক প্রার্থী।

অন্যদিকে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে বিএনপির হাই কমান্ড অংশ না নেয়ার কথা বললেও ঘরে বসে নেই বিএনপির স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক বিভিন্ন প্রার্থীরা। বিএনপির একাধিক প্রার্থী রয়েছে ইউনিয়ন চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায়। বিএনপির অনেক প্রার্থীই ইতিমধ্যে স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দিয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: আবদুর রশিদ জানান, ৪র্থ ধাপে কলাপাড়ার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ। এরমধ্যে টিয়াখালী ইউপি নির্বাচন ইভিএম পদ্ধতিতে এবং চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com