
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের কুমারপট্টিস্থ স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচীতে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুবলীগের নেতা-কর্মীরা।
এসময় কলাপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার প্যানের মেয়র মো: হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি গাজী মশিউর রহমান মামুন, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, সৈয়দ হাসানুর রহমান রিমু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মো: যুবরাজ, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম রয়েল, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, আল-অমিন হাওলাদারসহ ছাত্রলীগ নেতা রাতুল, হাসিব গাজী প্রমুখ।