1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে নৌকা ৫, বিদ্রোহী ২, স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দু’একটি তুচ্ছ ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে ৫২ জন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বৃহস্পতিবার (১১নভেম্বর) সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রেই ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৫ জন, বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ৩ জন বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- ১ নম্বর ভূবনকুড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত এম. সুরুজ মিয়া, ২ নং জুগলী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত সামাদুল ইসলাম, ৫ নং গাজিরভিটা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আবদুল মান্নান, ৬ নং বিলডোরা ইউনিয়নে স্বতন্ত্র সাবজাল হোসেন খান, ৭ নং শাকুয়াই ইউনিয়নে স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ইউনুছ আলী খান, ৮ নং নড়াইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনোয়ার হোসেন মানিক, ৯ নং ধারা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত তোফায়েল আহমেদ বিপ্লব, ১০ নং ধুরাইল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ওয়ারিছ উদ্দিন সুমন, ১১ নং আমতৈল ইউনিয়নে স্বতন্ত্র শফিকুর রহমান শফিক ও ১২ নং স্বদেশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জিহাদ সিদ্দিকী ইরাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com