1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে টানা ছয় বার চেয়ারম্যান নির্বাচিত হলেন এম সুরুজ মিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এম সুরুজ মিয়া। এ নিয়ে তিনি টানা ছয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এম সুরুজ মিয়া ১৯৯২ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা নির্বাচনে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিল। তিনি জানান, ২৭২ ভোট বেশি পেয়ে ভূবনকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এম সুরুজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে রমজান আলী জহির পেয়েছেন ৬১৪৪ ভোট।

১৯৯২ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর ধারাবাহিকভাবে টানা ছয় বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কড়ইতলী স্থলবন্দরে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন।

নির্বাচনে বিজয়ী হয়ে সুরুজ মিয়া বলেন, এ জয় সততার জয়। টানা ছয় বার চেয়ারম্যান পদে  নির্বাচিত করায় তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com