1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বরিশালে মসজিদের ইমামের কবজি ও তিন আঙুল কেটে নিলো যুবক

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মো. ইয়াকুব আলী (৩৮) নামে মসজিদের এক ইমামকে রামদা দিয়ে কোপানো হয়েছে। এতে ওই ব্যক্তির বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে হামলাকারী যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের ইসলামপুর এলাকার বাইতুর নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমাম ইউনিয়নের জাহাঁপুর গ্রামের আজহার আলীর ছেলে। অন্যদিকে হামলাকারী বাবুল মাঝি (২৮) একই ইউনিয়নের ইসলামপুর এলাকার ফরিদ মাঝির ছেলে। পেশায় তিনি গাড়িচালক।

স্থানীয়রা জানান, কদিন আগে বাবুল মাঝি ইমাম সাহেবের কাছে রাতে মসজিদে থাকার অনুমতি চান। কিন্তু মসজিদ কমিটি অনুমতি না দেওয়ায় তা বাবুল মাঝিকে জানালে তিনি ক্ষিপ্ত হন। এরই জেরে শুক্রবার রাত ৮টার দিকে মসজিদের সামনে রামদা নিয়ে ইমামের ওপর হামলা চালান তিনি। রামদার কোপে বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ইমামের। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।

রাতেই বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াকুব আলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি জন্য রাতেই তাকে নেওয়া হচ্ছে। হামলাকারী যুবক আটক হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহবুবুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com