1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দিনাজপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা এবং বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের গাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কবিরুল ইসলাম (৪০) ও তার ছেলে কাওসার রহমান (১১)। তারা উপজেলার দাউদপুর ইউনিয়নের ভল্ববপুর (জামবাড়ি) এলাকার বাসিন্দা।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পীরগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কবিরুল ইসলাম স্ত্রী-সন্তানদের নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় নবাবগঞ্জ থেকে আসা বালুবাহী একটি ট্রাক গাজীপুর এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু কাউসার মারা যায়। স্থানীয়রা কবিরুলকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com