1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ৩

আফগানিস্তানে অপুষ্টির শিকার ৩২ লাখ শিশু

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানে প্রায় ৩২ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে। এদের মধ্যে ১০ লাখ শিশু মারা যেতে পারে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

দাতব্য সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তানে খরার কারণে একদিকে ফসল উৎপাদন কম হয়েছে। আরেকদিকে পশ্চিমারা আর্থিক সমর্থন প্রত্যাহারের পর অর্থনীতির পতন ঘটেছে।  স্বাস্থ্যখাতের অবস্থা একেবারেই শোচনীয়। বেতন না পাওয়ায় অনেক স্বাস্থ্যকর্মী পালিয়ে গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানিয়েছেন, রাতে আফগানিস্তানের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং শীতকালীন তাপমাত্রার কারণে বৃদ্ধ ও তরুণরা নানা রোগে আক্রান্ত হতে পারে। হাসপাতালগুলোর ওয়ার্ড ইতোমধ্যে শিশুদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। এদের মধ্যে সাত মাস বয়সী একটি শিশুও রয়েছে দুর্বল স্বাস্থ্যের কারণে যাকে নবজাতকের চেয়েও ছোট দেখাচ্ছে।

সম্প্রতি আফগানিস্তানে হামে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে ২৪ হাজার শিশুর ক্লিনিক্যালে ভর্তির তথ্য পাওয়া গেছে।

হ্যারিস বলেন, ‘অপুষ্টির শিশুদের জন্য হামে আক্রান্ত হওয়া হচ্ছে মৃত্যুদণ্ডের মতো। আমরা যদি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নেই তাহলে আমরা আরো অনেক বেশি মৃত্যু দেখব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com