1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিকরগাছায় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর ৪ সমর্থক আহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
যশোর : যশোরের ঝিকরগাছার উপজেলার শংকরপুর ইউপি নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার কুমরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কুমরী গ্রামের গোলাম হোসেন (৫০), শফিকুল ইসলাম ( ৩০), জাকির হোসেন (৩০) ও সাগর হোসেন (২০)।
স্থানীয় সূত্র জানায়, ১১ নভেম্বর ইউপি নির্বাচনে শংকরপুর ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান। একই ওয়ার্ডে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বজলুর রহমান। বৃহস্পতিবার (১১নভেম্বর) পরাজিত প্রার্থী বজলুর রহমানের সমর্থকরা আসাদুজ্জামানের সমর্থকদের ওপর হামলা চালায়। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, সকাল থেকে নির্বাচন সুষ্ঠু হচ্ছিলো। বিকালে আমার প্রতিপক্ষ মোরগ মার্কার প্রার্থী বজলুর রহমানের ভাই মুসা করিম ৪ নং বুতে ঢুকে মোরগে জাল ভোট মারছিলো এসময় তালার এজেন্ট শফিকুল প্রতিবাদ করলে তাকে মারধর করে বের করে দেয়।এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরাজিত প্রার্থী জানান. নির্বাচনে জয়ী হয়ে মোরগ মার্কার সমর্থক সিরাজ বাধনসহ ১০/১২ জনের একটি দল তালা মার্কার সমর্থকদের  উপর হামলা চালায়।এছাড়া অব্যাহত ভাবে তারা আমার কর্মি সমর্থকদের উপর হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন কাছে জানতে চাইলে তিনি জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com