1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন।
উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম প্রামানিক পেয়েছেন (নৌক প্রতিক), স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো: নবিউল ইসলাম (আনারস), মো: মমতাজুল ইসলাম (মোটরসাইকেল)।
২ নং আলাদীপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুকান্ত সরকার শুভ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: মোজাফ্ফর হোসেন সরকার (আনারস), মো: হাবিবুর রহমান (মোটরসাইকেল), মো: নাজমুস সাকিব বাবলু (চশমা)।
৩ নং কাজীহাল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মানিক রতন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান (আনারস), মো: আশরাফুল ইসলাম (মোটরসাইকেল), মো: মিজানুর রহমান (ঘাড়া)।
৪নং বেতদিঘী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দস (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: আখেরুজ্জামান (আনারস), মো: মেজবাউল ইসলাম (ঘোড়া)।
৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আবু তাহের মন্ডল (ঘোড়া), মো: মোজাফ্ফর হোসেন চৌধুরী (মোটর সাইকেল), মো: এনামুল হক গুরু (চশমা), মো: মঞ্জুরুল হক (আনারস)।
৬ নং দৌলতপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম (ঘোড়া), ইসলামী আন্দোলন প্রার্থী মো: শফিকুল ইসলাম (হাতপাখা)।
৭ নং শিবনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: ছামেদুল ইসলাম (মোটরসাইকেল), মো: হারুনুর রশিদ (ঘোড়া), মো: রফিকুল ইসলাম (আনারস)।
এর আগে গত ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭জন, এলুয়ারী ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) ১৩ জন, সাধারণ (পুরুষ) পদে ৩১জন, আলাদীপুর সংরক্ষিত মহিলা-১১ জন, পুরুষ ৩৭ জন, কাজীহাল সংরক্ষিত মহিলা-৯ জন, পুরুষ-৩৮ জন, বেতদিঘী সংরক্ষিত মহিলা-১১ জন, পুরুষ ২২ জন, খয়েরবাড়ী সংরক্ষিত মহিলা -১৪ জন, পুরুষ-৩২জন, দৌলতপুর মহিলা ১০ জন, পুরুষ-২৫ জন ও শিবনগর ইউনিয়নে মহিলা ১৯ জন, পুরুষ-৩৪জন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে গত বৃহস্পতিবার ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার করেন চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত আসনে একজন ও সাধারণ পদে পাঁচজন।
তারা হলেন- দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেন আক্তারা পারভিন, শিবনগর ইউপির সংরক্ষিত ৪৫৬ নং ওয়র্ডের শাহানাজ পারভিন, দৌলতপুর ইউপির সাধারণ পুরুষ পদে শাওন বাবু, এলুয়ারী ইউপির মাহাবুর ইসলাম, আলাদীপুর ইউপির মলিন চন্দ্র, কাজিহাল ইউপির আজগর আলী ও মফিজুর।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো: ওয়াজেদ আলী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে, ৩৫৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাতটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬হাজার ৬৯৪জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com