1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে কমরেড আবুল বাশার বিগ্রেড এর কর্মী সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ‘সুদিনে-দুর্দিনে করোনা নাশে মানুষের পাশে’ এই স্লোগানে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে গঠিত কমরেড আবুল বাশার বিগ্রেডের মানবতার সেবায় ১১০তম দিবস উপলক্ষে বিগ্রেড কর্মীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের আড়াইআনী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক ও আবুল বাশার ব্রিগেড এর সমন্বয়ক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর জেলার ইনচার্জ মোস্তফা আলমগীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সম্পাদক জাকির হোসেন রাজু, জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়নের সম্পাদক মুর্শিদা আখতার নাহার ও কমরেড আবুল বাশারের কন্যা রৌশন আরা বেগম।

এছাড়াও জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের কমরেড আবুল বাশার বিগ্রেডের দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com