আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ীতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে প্রশাসনের নির্বাচনী আচরণবিধি বিষয়ক আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন।
সভায় শরিফা আক্তার লাকি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: বারিউল করিম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মো: আসাদুজ্জামান আসাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: সমশের আলী মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: আখতারুজ্জামান প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।