1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ইটভর্তি ট্রলির ধাক্কায় আরবী নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার রাজনগর তেলের মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা এগারোটার দিকে ওই গ্রামের আনসার আলীর দুই বছর বয়সী কন্যাশিশু আরবী তেলের মিল এলাকায় পাকা রাস্তার একপাশে দাড়িয়ে থাকা তার দাদা রসুল মিয়ার কাছে যেতে অন্য পাশ থেকে দৌড় দেয়। এসময় শেরপুর থেকে নন্নীগামী ইটভর্তি একটি ট্রলি আরবীকে অতিক্রম করছিল। ফলে ট্রলির ধাক্কায় আরবী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার এসআই ঈমান আলী জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com