
নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন এর চশমা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ইউনিয়নের আন্দারুপাড়া বটতলা খ্রীস্টান মিশন মোড়ে এ অফিস উদ্বোধন করা হয়।
ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চশমা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – আলহাজ্ব জমশেদ আলী, মুসলিম উদ্দিন, মনিরুজ্জামান প্রমুখ।
এসময় ইউপি সদস্য রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে জামাল উদ্দিন এর চশমা প্রতীকের সমর্থনে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন এবারের নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন।