1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ, পাবনার ফরিদপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

পাবনা: সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করায় লজ্জায়, ক্ষোভে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের পাঁচ পুঙ্গলী গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই ছাত্রী এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সহপাঠী একই গ্রামের সাগরের (১৮) সঙ্গে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে প্রেমিক তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ করে দেয়। এতে লজ্জায়, ক্ষোভে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই ছাত্রীর বাবা দিনমজুর। সোমবার সকালে তিনি বাইরে কাজে বের হন। পরে তার জন্য খাবার নিয়ে যান মা। এই ফাঁকে বাড়িতে একা থাকা অবস্থায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্কুলছাত্রী। খবর পেয়ে পুলিশ দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি এক ছেলের সাথে সম্পর্ক ছিল ওই ছাত্রীর। দু’জনের একটি ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার কারণে আত্মহত্যা করেছেন তিনি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com