1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে জিংক ধান ব্রি ধান-৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের আয়োজনে জিংক ধান ব্রি ধান৭২ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা, বিশেষ অতিথি কৃবিবিদ ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল আমিন ও মঞ্জুরুল ইসলাম, সুপারভাইজার তুহিন ইসলাম ও সবুজ রানা।
মাঠ দিবসে বক্তারা বলেন, জিংক চালের ভাত খেলে ছেলে মেয়েরা খাটো হয় না, মেধা বিকাশ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, গর্ভবতী মা ও কিশোর-কিশোরীদের শারিরিক দুর্বলতা হয় না।
মাঠ দিবসে এলাকার ১৮০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
মোঃ ফরিদ মিয়ার প্রদর্শনীতে নমুনা ফসল কর্তন করে হেক্টর প্রতি ৬.১১ টন ফলন পাওয়া যায়। উপস্থিত সকলে উক্ত ফলনে খুশি হন এবং আগামী বোরো মৌসুমে জিংক ধান ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ চাষাবাদ করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com