1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় অবাধ ও গ্রহণযোগ্য ইউপি নির্বাচনের লক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। পরিদর্শনকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ উপস্থিত ছিলেন।

সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ৯টি ইউনিয়নের ৮২টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হবে। তারমধ্যে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নির্বাচন কমিশন কয়েকটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছেন।

এসব ভোট কেন্দ্রে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছেন উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন কমিশন। এরই অংশহিসেবে এদিন নকলা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত ভোট কেন্দ্রগুলো দেখতে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভোট কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন। অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। ইউপি নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সুন্দর পরিবেশে ভোট গ্রহনের জন্য কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করতে সরেজমিন পরিদর্শনপুর্বক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com