1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
শ্রীবরদী (শেরপুর) : শেরপুররের শ্রীবরদী থানাধীন চর হাবর গ্রামে ১৫ নভেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ২২২টি ইয়াবা বড়িসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।
আটককৃতরা হলেন- শ্রীবরদী উপজেলার চর হাবর গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে মো. আবুল হাসেম ওরফে কালা নুরানী (৩৪) ও মৃত ইসাহাক আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩০)। র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৫ নভেম্বর সন্ধ্যা সোয়া ৫টার দিকে শ্রীবরদী থানাধীন চর হাবর গ্রামস্থ সজীব জেনারেল স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ২২২টি ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৬০০ টাকা।
র‌্যাব আরও জানায়, আটক আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com