
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর সিএনজি চালক ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলীকে মারধরের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে উপজেলা সিএনজি চালক শ্রমিক ও মালিক শ্রমিক যৌথ সমিতির আয়োজনে আধা ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সংগঠনের নেতা হারুনুর রশিদ কাতানী, মশিউর রহমান মিষ্টার, সুলতান মিয়া, রাসেল আহম্মেদসহ অনেকেই।
বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর সকালে জেলা শহরের খোয়ারপাড় থেকে যাত্রী নিয়ে শ্রীবরদীর উদ্দেশ্যে যাত্রা দিলে সিএনজি স্টেশন পার হতেই জিকির মিয়া, সাদি মিয়া ও হৃদয় মিয়াসহ কয়েকজন অতর্কিতভাবে ফকির আলীর ওপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।