1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

উগান্ডায় পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার রাজধানী কামপালায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণের ঘটনা ঘটে পার্লামেন্টের কাছে। অন্য বিস্ফোরণটি ঘটে শহরের পুলিশ সদর দপ্তর সংলগ্ন এলাকায়। এতে হতাহতের শঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) এ হামলার পর পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয় এবং সংসদ সদস্যদের ভবনে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে উগান্ডার কর্তৃপক্ষ জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করছে এ হামলার জন্য।

জানা গেছে, সোমালিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব সদস্যদের প্রতিহত করতে আফ্রিকান ইউনিয়নের শান্তিবাহিনীর সঙ্গে কাজ করছে উগান্ডার সেনারা।

কামপালায় গত মাসেও একটি রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। এতে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হন, আহত হন তিনজন। পরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।

২০১০ সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় বোমা হামলায় ৭০জন নিহত হন উগান্ডায়। জঙ্গি সংগঠন আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছিল। এরপর থেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় দেশটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com