1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মহারশির পানি বণ্টন বির্তক সমাধানে পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি সেচকাজে প্রতিবেশি উপজেলা নালিতাবাড়ীতে বণ্টনের প্রতিবাদের মুখে বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে ঝিনাইগাতিতে মতবিনিময় সভা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাস মোমিনুর রশীদ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ঝিনাইগাতি উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় শেষে প্রকল্প এলাকা হলদি গ্রাম সরেজমিনে পরিদর্শন করা হয়।

জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের নলকুড়া-রাংটিয়া মৌজার মহারশি নদীতে গত ২০১৩ সালে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে এবং এলজিইডি শেরপুরের বাস্তবায়নে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নামে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। রাবার ড্যামটি নির্মাণের পর থেকে এ উপজেলার এক হাজার ২শ হেক্টর জমি বোরো আবাদের আওতায় আসে। আসন্ন বোরো মৌসুমে আরও এক হাজার ২শ হেক্টর জমি রাবার ড্যামের মাধ্যমে আবাদের আওতায় আনতে প্রক্রিয়া চলছে।

রাবার ড্যাম এর আওতা ছাড়াও এ নদীর পানি দিয়ে উপজেলার বনকালী, দিঘীরপাড়, আহম্মদনগর, হলদীবাটা, বনগাও চতল, হাতীবান্ধা ও তিনানী বাজার পর্যন্ত প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। এর ফলে শুস্ক মৌসুমের অনেক সময় মহারশিতে পানির সংকট দেখা দেয়।

এরইমধ্যে মহারশি নদীর উত্তর হলদীগ্রামের আব্দুল্লাহ এর জমিতে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে এবং এলজিইডি শেরপুরের বাস্তবায়নে বৃহৎ পরিসরে নির্মিত হচ্ছে পানির হাউজ। এ হাউজ থেকে প্রায় ৪ কিলোমিটার পাইপ লাইন বসিয়ে পানি সরবরাহ করে নিয়ে যাওয়া হবে প্রতিবেশি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন অংশে। ফলে এ নিয়ে রাবারডেম সংলগ্ন ঝিনাইগাতীর চাষীরা প্রতিবাদ জানান।

এমতাবস্থায় বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার সকালে এক জরুরি সভার আহবান করে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ স্থানীয় সাংবাদিক ও রাবার ড্যাম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ঝিনাইগাতীর চাহিদা না মিটিয়ে নালিতাবাড়ীতে পাইপ লাইন না দেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন বক্তারা। আলোচনা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা নির্মাণাধীন পাইপলাইন পরিদর্শনে হলদী গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন।

এছাড়াও বিষয়টি সমাধানের লক্ষ্যে আগামী ২০ নভেম্বর রাবার ড্যাম সংলগ্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী একেএম ফজলুল হক এর উপস্থিতিতে সভার আহবায়ন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com